1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

মধুচন্দ্রিমায় কোথায় যাবেন রণবীর-আলিয়া?

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ জুটির প্রেমের খবর কারো অজানা নয়। গত বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসবেন এ গুঞ্জন উঠেছিল। এরপর জানা যায়, ২০২০ সালে সাত পাকে বাঁধা পড়বেন এই প্রেমিক যুগল। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম স্পটবয় জানিয়েছে মধুচন্দ্রিমার জন্য জায়গা খুঁজছেন তারা।

একটি সূত্র স্পটবয়কে বলেন, ‘আলিয়া-রণবীর মধুচন্দ্রিমার জন্য লোকেশন খুঁজছেন। এখন পর্যন্ত তারা কয়েকটি দেশের কথা বলেছেন। এ তালিকায় রয়েছে—সুইজার‌ল্যান্ডের জিস্ট্যাড, মার্কিন যুক্তরাষ্ট্রের বাহাম দ্বীপপুঞ্জ ও ফিনল্যান্ড। নিঃসন্দেহে তাদের পছন্দ দারুণ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়!’

এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, রণবীর কাপুরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুর কৃষ্ণরাজ প্রপার্টিতে বাড়ির কাজ শুরু করেছেন। তা দ্রুত এগিয়ে যাচ্ছে। কারণ তারা চাইছেন এই বাড়িতে রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা হোক।

রণবীর-আলিয়ার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন তারা। এটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। প্রযোজনা করছেন করন জোহর। আরো অভিনয় করছেন—অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। ট্রিলোজি এই সিরিজের প্রথম সিনেমা গত বছর মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। চলতি বছরের মাঝামাঝিতে এটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com