1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বান্দরবানে বিনামূল্যে ওএমএস চাল পেল ২০০ পরিবার

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে ওএমএস এর চাল কিনে নিজ এলাকার গরীব ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন পৌরসভার ৬নং ওয়ার্ড এর কাউন্সিলর ও পৌরসভার নবনির্বাচিত প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।
বুধবার (২৮ এপ্রিল) সকালে ৬নং ওয়ার্ডের নির্ধারিত ওএমএস চাল বিক্রয়ের দোকানে গিয়ে দৈনিক বরাদ্দ ২০০ পরিবারের চাল নিজে কিনে চাল কিনতে আসা পরিবার ও এলাকার প্রায় ২শ গরীব ও অসহায় পরিবারকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে জনপ্রতি ৫ কেজি করে বিতরণ করা হয়।
প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর জানান, করোনার ২য় ডেউ মোকাবেলায় বান্দরবানে লকডাউনে থাকা ২শত গরীব ও অসহায় পরিবারকে আমার ব্যক্তিগত অর্থায়নে এসব চাল বিতরণ করেছি এবং করোনা ও লকডাউন চলাকালীন সময়ে আগামীতেও আমি এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো। তিনি আরো জানান, করোনার এই মহামারি রুখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ পরিবারের যতœ নেয়ার পাশাপাশি সড়কে বের হলে সামাজিক দুরত্বে চলাচল ও অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, করোনার শুরু থেকে এলাকার গরীব অসহায়দের ব্যক্তিগতভাবে নানা সাহায্য সহযোগিতার পাশাপাশি এলাকার মশা-মাছি নিমুল ও করোনার প্রকোপ কমাতে ব্যক্তি উদ্যোগে জীবানুনাশক স্প্রেসহ করে গেছেন কাউন্সিলর সৌরভ দাশ শেখর। তারই ধারাবাহিকতায় এবারেও করোনার ২য় ডেউ মোকাবেলায় বান্দরবানে লকডাউনে থাকা গরীব ও অসহায় পরিবারের হাতে নিজ অর্থায়নে এসব ত্রাণ বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com