1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের

মন্দ খবরে মন ভার জয়ার

  • আপডেট টাইম :: শনিবার, ১ মে, ২০২১

বিনোদন ডেস্ক : করোনাসৃষ্ট মহামারির কারণে দেশেই ঘরবন্দি জয়া আহসান। তিনি কলকাতাতেও জনপ্রিয় মুখ। সেখানেও রয়েছে তার অসংখ্য বন্ধু, ভক্ত, সহশিল্পী। ভারতে প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে। এ খবরে মন ভারি হয়ে উঠেছে এই অভিনেত্রীর। তার মনে পড়ছে ওপার বাংলার বন্ধুদের কথা।

আজ (১ মে) জয়া আহসান ফেইসবুক পেইজে এক স্ট্যাটাসে লিখেছেন: ‘মন জাগিয়ে রাখা কী যে কঠিন মনে হচ্ছে আজকাল! এত ক্ষয়, এত মৃত্যু, এত হাহাকার! চারদিকে যেন শুধু একটাই চিহ্ন- বিয়োগের। আমাদের কত না আপনজন উষ্ণ হাতের মুঠো ছেড়ে বিদায় নিচ্ছেন। যাঁরা আমাদের আনন্দের সময়ের বন্ধু, বেদনার সময়ের আশ্রয়, বিপদের সময়ের ভরসা- তারা চলে যাচ্ছেন একে একে।’

ওপার বাংলার ধ্রুপদী অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির মৃত্যুর কথা স্মরণ করে এই অভিনেত্রী লিখেছেন: ‘চলে গেলেন সৌমিত্র কাকুর মতো মেঘ–সমান উঁচু একজন মানুষ। চলে গেলেন আরও কত কত কবি, লেখক, শিল্পী। ঢাকা, কলকাতায় একই অন্ধকার ছবি। সমস্ত ভারতেই করোনার ভয়ঙ্কর থাবায় মানুষ বড় নিঃসহায়। মন খারাপ করা নিউজ ফিডের সোশ্যাল মিডিয়া যেন মৃত্যুর প্রান্তর। খবরের কাগজ হাতে নেওয়ার আগেই বুক ধক করে ওঠে- আজ জানি আবার কে!’

অনেক দিন কলকাতয় যাচ্ছেন না জয়া আহসান। শুটিং বন্ধ। দেশেই রয়েছেন তিনি। ঘরবন্দি এ জীবনে মনে পড়ে ওপার বাংলার বন্ধুদের কথা। তাদের স্মরণ করে জয়া লিখেছেন: ‘কলকাতায় আমার বন্ধু সহকর্মীদের কথা ভাবি। কতদিন দেখা হয়নি। অসম্ভব কষ্টের একটা সময় পার করছে তারা। একটা করে মন্দ খবর শুনি, আর আমার মন নিভে আসে একটু একটু করে। যাঁদের সঙ্গে এতদিন ধরে কাজ করছি কলকাতায়, পরিচালক–শিল্পী–কুশলী–সহযোগী, শুনি তাঁদের কষ্ট, অসুস্থতা আর বিদায়ের খবর। আমার আলো কমে যায়।’

মঙ্গল কামনা করে দুই বাংলায় পুরস্কারপ্রাপ্ত, সমানখ্যাত এই অভিনেত্রী আরো লিখেছেন: ‘আমার কেবলই মঙ্গল কামনা। আলো ফিরে আসুক সবার জীবনে। হতাশার এই অন্ধকারে মন যেন পথ না হারায়। তোমার মুক্তি আর আমার মুক্তি আলোয় আলোয়, এই আঁধারে। বন্ধুরা, মন শক্ত করে বাঁধো। সময় আসছে। আবার আমরা একসঙ্গে, হাতে হাত ধরে, প্রান্তরের শেষ রেখার দিকে ছুটব। ওই রেখাটা পার হতে এখনো যে বাকি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com