1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

ভোটের মাঠে পিছিয়ে নুসরাতের প্রেমিক

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১

বিনোদন ডেস্ক : তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী।

দুজনে প্রেম করলেও নুসরাতের বিরোধী দল বিজেপিতে যোগ দিয়েছেন প্রেমিক যশ দাশগুপ্ত। শুধু তাই নয়, এবারের বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যশ। প্রেম আর রাজনীতি আলাদা আলাদা বিষয় বলে মনে করেন তারা। অবশ‌্য এ কথার প্রমাণ‌্য দিয়েছেন। কারণ গত কয়েক মাস যেমন তারা নির্বাচনি প্রচার করেছেন, তেমনি ডেট করতেও ভোলেননি।।

রোববার (২ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে প্রার্থী-সমর্থকদের মধ‌্যে। ভোট গণনায় চণ্ডীতলা আসনে এখন পর্যন্ত পিছিয়ে আছেন যশ। অর্থাৎ নুসরাত সমর্থিত দল তৃণমূলের চণ্ডীতলা আসনের প্রার্থী স্বাতী খান্দেকর এগিয়ে রয়েছেন।

যশের সঙ্গে নুসরাতের প্রেমের গুঞ্জনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নুসরাত জাহান ও টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর কিছু ছবিকে কেন্দ্র করে। নতুন বছর উপলক্ষে রাজস্থানে অবসর যাপনের জন্য গিয়েছিলেন তারা। যদিও এই প্রেমিক যুগল তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। নুসরাতের ভাষায়—‘যশ তার ভালো বন্ধু’।

ভালোবেসে নিখিল জৈনর সঙ্গে ঘর বেঁধেছেন নুসরাত জাহান। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এ প্রসঙ্গে নিখিল জৈন ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন, ‘যে দিন বিবাহবিচ্ছেদ হবে, সে দিন আমি জানিয়ে দেব। এখনি সেই সময় আসেনি।’

বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন যশ। তুমুল জনপ্রিয়তা লাভ করে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের অরণ্য চরিত্রে অভিনয় করে। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয় তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com