1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া-কালুখালী রেললাইনের বিশ্বনাথপুর ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার নাওরাদুলা গ্রামের ফরিদ শরীফের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াসিন শরীফ (১৮), সোনাসপুর গ্রামের আহাদ তালুকদারের ছেলে দশম শ্রেণির ছাত্র সোহান তালুকদার (১৮) ও হিরন্যকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে দশম শ্রেণির ছাত্র আবু রায়হান (১৭)। এরা ‍উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের ছাত্র।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুপুর ১টা ৪০ মিনিটে কাশিয়ানীর ভাটিয়াপাড়া রেলস্টেশন থেকে লোকাল ট্রেন রাজবাড়ীর কালুখালীর উদ্দেশে ছেড়ে যায়।

বিকেল ৩টার দিকে বিশ্বনাথপুর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে ইয়াসিন শরীফ মারা যায়। বাকি দুই আরোহী গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com