1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

মুক্তি পেল অভিনেত্রী মাহমুদা মিথিলার টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : ৫ মে, বুধবার  দুপুর ২:৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হল  খুলনার মেয়ে নবাগত অভিনেত্রী মাহমুদা মিথিলা’র  টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’ । একটি ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত  ইজাজ আহমেদ মিলন’র গল্প অবলম্বনে টেলিছবিটি নির্মাণ করা হয়েছে।
নাটকটিতে সংলাপ ও চিত্রনাট্য : মিজানুর রহমান বেলাল ও পরিচালনা করেছেন আদিত্য জনি। অভিনয় করেছেন আব্দুন নুর সজল, হিমি, মারজুক রাসেল, রতন, আনোয়ার হোসেন, শর্মী, আরশি, সায়মা,  মিথিলা, পারভীন প্রমুখ।চিত্রগ্রাহক : শাখায়াত শাকিব, এডিটর : আব্দুল্লাহ আল মামুন।
এ ব্যাপারে মাহমুদা মিথিলা বলেন, আমার বিস্বাস এই টেলিছবিটি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে আমাদের কাজের সার্থকতা বাড়বে। আর এখন করোনার খুব প্রভাব তাই আপনারা সবাই সাবধানে থাকবেন। ঘরে থাকবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। নিজে ভালো থাকবেন বাংলাদেশকে ভালো রাখবেন।
মাহমুদা মিথিলা এই মুহূর্তে বেশ কয়েকটি ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করছেন। পাশাপাশি খুব শিগগির কয়েকটি নাটকেও তাকে দেখা যাবে।  কাজী ইকবাল জামানের `স্বপ্নে বিভোর বাবা’ যেটি পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল এবং রানা ইব্রাহিমের `সব সোমার দোষ’ টেলিফিল্ম এ কাজ করবেন। কিছুদিনের মধ্যে এটার শুটিং শুরু হবে। মিডিয়ায় দর্শকদের নতুন কিছু উপহার দিতে চান মিথিলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com