1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

পাঁচ দিনে ম্যানইউর তিন ম্যাচ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : গত রোববার ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের সঙ্গে খেলা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। হঠাৎ করে ক্ষুব্ধ ভক্তরা ওল্ড ট্র্যাফোর্ডে ঢুকে পড়ে হট্টগোল শুরু করে। ম্যাচটি নিরাপত্তার খাতিরে স্থগিত করা হয়। নতুন করে এই ম্যাচের সূচি ঘোষণা হয়েছে।

আগামী ১৩ মে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানইউ। তার মানে পাঁচ দিনের মধ্যে তিনটি লিগ ম্যাচ খেলতে হবে তাদের। লিস্টার সিটির সঙ্গে সূচি অনুযায়ী ম্যানইউর খেলা ছিল ১২ মে। লিভারপুলের সঙ্গে ম্যাচটি আয়োজনের জন্য ফক্সদের বিপক্ষে তাদের খেলা একদিন এগিয়ে এনে ১১ মে করা হয়েছে। এর আগে ৯ মে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে ম্যানইউ। মানে মাত্র পাঁচ দিনেই তিনটি লিগ ম্যাচ!

বৃহস্পতিবার (৬ মে) রোমার বিপক্ষে ইউরোপা লিগ সেমিফাইনালের দ্বিতীয় লিগ থাকায় এক সপ্তাহের মধ্যে চারটি ম্যাচ খেলতে হচ্ছে ইউনাইটেডকে।

২৯ বছরে প্রথমবার রেড ডেভিলরা পাঁচ দিনের মধ্যে তিনটি লিগ ম্যাচ খেলতে যাচ্ছে। সবশেষ ১৯৯২ সালের এপ্রিলে এমন ঠাঁসা সূচির মুখে পড়েছিল তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com