1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আবেদনময়ী বাঁধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

বিনোদন ডেস্ক : গোলাম সোহরাব দোদুল নির্মাণ করেছেন ‘ডার্ক রুম’ নামে সিনেমা। খুব শিগগির মুক্তি পাবে সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয়েছে এর ট্রেইলার। এতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন।

বাঁধনের চরিত্রটি ব্যাখ্যা করতে গিয়ে পরিচালক বলেন, ‘ডার্ক রুম একটি কনজুগেশন ফ্যান্টাসির গল্প বলবে। কল্পনাতে একজন নারী-পুরুষ তার সঙ্গীকে নানাভাবে ভাবতে পারেন। অনেক সময় ভাবনার সঙ্গে বাস্তবের মিল পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না। এমন কিছু বিষয় আছে ডার্ক রুমে। এর বেশি এখন আর বলতে চাই না।’

এই ওয়েব ফিল্মে আরো অভিনয় করেছেন—তারিন, বাঁধন, চঞ্চল চৌধুরী প্রমুখ। ট্রেইলারের পুরোটা অংশজুড়ে চঞ্চলের কণ্ঠে সংলাপ শোনা যায়। তারিন এক সংলাপে বলেন, ‘আপনারা পুরুষরা যাকে পান না তাকেই কামনা করেন।’

ঈদের আগের দিন সিনেম্যাটিক অ্যাপে মুক্তি পাবে ‘ডার্ক রুম’। এছাড়া ঈদের চতুর্থ দিন বাংলাভিশনে এর প্রিমিয়ার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com