1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মুক্তির অপেক্ষায় রিপন গাজীর “পরানে পরান বাধিয়া”

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ মে, ২০২১
রফিকুল ইসলাম : দেমাগ ছবির মাধ্যমে ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক হয় যশোরের ছেলে নায়ক রিপন গাজীর। প্রথম ছবি দিয়েই পরিচিতির পাশাপাশি সফলতা পান এ নায়ক। এরপর থেকে নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন রিপন গাজী। কাজ করছেন কয়েকটি ছবিতে।যার মধ্য নতুন একটি ছবি মুক্তির অপেক্ষায়ও আছে। যেটি হলো আকাশ আচার্য্য পরিচালনায় ও শাপলা মিডিয়ার প্রযোজনায় পরানে পরান বাধিয়া। ইতিমধ্যে যার শুটিং এডিটিং ও ডাবিং এর কাজ শেষ হয়েছে।
এছাড়া আকাশ আচ্যর্য্যর পরিচালনায় আরও দুটি ছবির কাজ হাতে রয়েছে তার।যার শুটিং ঈদের পর শুরু হবে।নৃত্য পরিচালক সাইফ খান কালু ও সংগীত পরিচালক রাফাতের পরানে পরান বাধিয়া ছবিতে আরো অভিনয় করেছেন রাজন, বিপাশা কবির, মারিয়া মাইশা, রেবেকা, জয়রাজ, সোমা আকাশ, আশরাফ টুলু, অনজলি। এছাড়া তৌহিদ জামানের সম্পদনায় ও শাহিন সুমন এবং অপুর্বের সার্বিক তত্তাবধানে ছবিতে কন্ঠ দিয়েছেন রাফাত, কাজী শুভ, কনা ও মমতাজ।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে রিপন গাজী বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই মানসম্মত ছবিতে অভিনয় করে আসছি। এর জন্য দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছি। দর্শকের এ ভালোবাসায় আবদ্ধ হওয়ার কারণে আমিও ভালো গল্প এবং চরিত্রের দিকে মনোযোগী থাকি। আমার হাতে এখন যে ছবিগুলো আছে সেগুলোর প্রত্যেকটি ছবিতেই আমাকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। আমিও চরিত্রগুলোকে প্রাঞ্জল করে তোলার চেষ্টা করেছি। আশা করছি, এবারের ছবিগুলোও দর্শকের পছন্দ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com