1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে গর্ভবতী স্ত্রী-সন্তান রেখে বাল্যবিয়ে করায় দেড় বছরের জেল

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : গর্ভবতী স্ত্রী ও এক ছেলে সন্তান রেখে ১২ বছর বয়সী অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করায় সোহাগ (২৭) নামে এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী শহরের আড়াইআনী মহল্লায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ দণ্ড প্রদান করেন।
সূত্র জানায়, উপজেলার ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের শাহ আলীর ছেলে সোহাগ ২০১৩ সালের ২৪ মার্চ জামালপুরের গেরামারা গ্রামের হায়দার আলীর কন্যা নার্গিসকে পারিবারিকভাবে বিয়ে করে। তাদের ঘরে সাড়ে চার বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। এছাড়াও নার্গিস বর্তমানে গর্ভবতী। এরইমধ্যে সোহাগ প্রেম করে ১২ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করে। পরে বাধ্য হয়ে প্রথম স্ত্রী নার্গিস মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে শহরের আড়াইআনী বাজার জেলখানা এলাকার একটি ভাড়া বাসা থেকে সোহাগকে দ্বিতীয় স্ত্রীসহ আটক করা হয়।
নার্গিস জানায়, প্রায় ৫ বছর গার্মেন্টে চাকুরী করে ওই টাকা স্বামীর সংসারে ব্যয় ছাড়াও নিজের উপার্জিত টাকায় একটি ভটভটি কিনে দেয় স্বামী সোহাগকে। এরপরও সোহাগ ১২ বছর বয়সী এক কিশোরীর সাথে প্রেমে জড়িয়ে তার অনুমোতি ব্যতীত বিয়ে করে এবং তাকে কোনপ্রকার ভরণ-পোষণ দেয় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com