1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কেন কন্যা সন্তান চান মালাইকা?

  • আপডেট টাইম :: শনিবার, ৮ মে, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। বর্তমানে ‘সুপার ড্যান্সার: চ্যাপটার ফোর’ রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও তাকে দেখা যাচ্ছে। এর একটি পর্বে তিনি জানিয়েছেন, অনেকদিন থেকেই কন্যা সন্তান চান তিনি।

অনুষ্ঠানে ফ্লোরিনা গাগোইয়ের পারফরম্যান্সে মুগ্ধ হন মালাইকা। ছয় বছর বয়সী এই প্রতিযোগীকে কোলে নিয়ে তিনি বলেন, ‘তোমাকে কি আমার বাড়িতে নিয়ে যাব? বাড়িতে আমার ছেলে আছে। কিন্তু অনেকদিন থেকেই বলছি, যদি আমার একটা মেয়ে থাকত। আমার অনেক সুন্দর জুতো ও পোশাক রয়েছে, কিন্তু সেগুলো পরার কেউ নেই।’

৪৭ বছর বয়সী মালাইকার একমাত্র ছেলে আরহান খান। সম্প্রতি ‘মুন্নি বদনাম’খ্যাত এই অভিনেত্রী জানান, শুধুমাত্র ছেলের জন্যই রান্না শুরু করেছেন তিনি। মালাইকা বলেন, ‘যখনই সময় পাই রান্না করি। আমার ছেলে এটি খুব পছন্দ করে। সত্যি বলতে রান্না শুরুই করেছি তার জন্য।’

১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। এরপর থেকে তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন ছিল। ২০১৭ সালে ১১ মে তাদের বিচ্ছেদ আবেদন মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। বর্তমানে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার এবং ইতালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে আরবাজ খানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com