1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

“মন জানালা” নিয়ে আবার আলোচিত হলেন অন্তরা

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মে, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : দেশীয় টিভি মিডিয়ার বর্তমান সময়ের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী জারিন তাসনিম অন্তরা তার নতুন কাজ নিয়ে আবার আলোচিত হলেন। মুক্তি পেয়েছে তার অভিনীত মিউজিক ভিডিও “মন জানালা”। এটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। প্রতিষ্ঠার শুরু থেকেই ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করে যাচ্ছে। নিজের প্রতিভা আছে কিন্তু সুযোগের অভাবে সেই প্রতিভাকে ছড়াতে পারছেনা, এ রকম অনেককেই সুযোগ দিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন। সেরকম একজন প্রতিভাবান এ এন ফরহাদ। তার গাওয়া “মন জানালা” মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জারিন তাসনিম অন্তরা।
জানা গেছে, এ এন ফরহাদের বেড়ে ওঠা কুমিল্লায়। সেখানেই এই শিল্পী করে যাচ্ছেন তার সঙ্গীত সাধনা। সঙ্গীতের সঙ্গে এই শিল্পীর সখ্যতা ছোট বেলা থেকেই। ওস্তাদ চন্দন আচার্যের কাছে নিয়েছেন সঙ্গীতের তালিম। এবারের ঈদে আসছে তার প্রথম মৌলিক গান ‘মন জানালা’। গানটি তার সঙ্গে দ্বৈত গেয়েছেন আলো সাহা আল্পনা।
জানা গেছে, এই গানটি গাওয়ার পাশাপাশি এটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গানটির কথা লিখেছেন জুয়েল সিদ্দিকী। কক্সবাজার ও সেন্টমার্টিনের মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। রোমান্টিক গল্পে গানটির ভিডিওতে অভিনয় জারিন তাসনিম অন্তরার সঙ্গে জুটি বেঁধেছেন ইমরান খান।
মন জানালায় আলোচিত অন্তরা নিজের প্রথম গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিল্পী বলেন, আমার প্রথম মৌলিক গান প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। আমি কৃতজ্ঞ ডিএমএস এর কাছে। গানটির আমার অনেক দিনের সাধনা। গানটি প্রকাশের পর শ্রোতারা – দর্শকরা প্রশংসা করছেন। এতে আমি অনেক খুশি।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে জানা গেছে, তাদের ঈদ আয়োজনে ৬ মে, বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে অবমুক্ত করা হয়েছে ‘ জানালা” গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপ এ।
নিজের নতুন কাজ নিয়ে জারিন তাসনিম অন্তরা বলেন, সুন্দর একটি কাজ হয়েছে এটি। সবাই এটি খুব পছন্দ করেছে। এতে দারুন ভালো লাগছে আমার। সবাই আমার জন্যে দোয়া করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com