1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে সরকারীভাবে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : সরকারীভাবে চলতি মৌসুমের বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

রবিবার (৯ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধানচাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি হেলেনা পারভীন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাসির উদ্দিন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, রাইচ মিল মালিক মাহমুদ হোসেন, অসীম দত্ত হাবলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় ৩ হাজার ৩৩৪ মেট্টিকটন ধান ২৭ টাকা কেজি দরে ও ২ হাজার ২৭২ মেট্রিকটন চাল ৪০ টাকা কেজি দরে ক্রয় করা হবে। ইতিমধ্যেই উপজেলার ৮০ টির মতো মিল সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com