
মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতর আর মাত্র কয়দিন বাকি। আর এই ঈদুল ফিতরে অভিনেত্রী নীলিমা নূপুরের তিন নাটক ও একটি মিউজিক ভিডিও উপহার দর্শকদের জন্য । নাটকে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুর নূর সজল ,শিশির আহম্মেদসহ আরো অনেকে। তার একটি নাটক হলো `থার্ডক্লাস’। যেটা পরিচালনা করেছেন বি ইউ শুভ আর এটা প্রচার হবে এটি এন বাংলায়। আর একটা নাটক হলো আমার একটাই প্রেম ছিল। এটি পরিচালনা করেছেন বি ইউ শুভ দেখা যাবে একুশে টিভিতে। আর একটি মিউজিক ভিডিও করেছেন যার গানটিতে ভয়েজ দিয়েছেন (স্পর্শ শিপলু) এটাও চ্যানেল জি এম মাল্টিভিশনের প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। তার আর একটি নাটকের নাম `প্রতিবাদ’ । যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শিশির আহম্মেদ। দেখতে পাবেন ইউটিউব চ্যানেল জি এম মাল্টিভিশনে।
কাজের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এইবার যাদের সাথে কাজ করেছি তারা খুব অভিজ্ঞতাসম্পূর্ণ মানুষ। খুব ভালো মনের মানুষ। আমাকে খুব সহযোগিতা করেছে। আর কো আর্টিস্ট যদি সহযোগিতা করে তাহলে কাজটা খুব সহজ হয়ে যায়।
এই ৩টি নাটক প্রচার হওয়ায় খুশি অভিনেত্রী নীলিমা নূপুর। তিনি জানান, আমার বিস্বাস কাজটি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমাদের কাজের সার্থকতা বাড়বে। আর আমার যারা ভক্ত আছে তারা অবশ্যই আমার এই কাজগুলো দেখবেন। আপনারা আমাদের কাজ দেখলে আমাদের কষ্ট সার্থক হবে। আমরা তো আপনাদের জন্যই এই কাজগুলো করি।