1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

তৈলাক্ত ত্বকের উপকারিতা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১

লাইফ স্টাইল ডেস্ক : তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিন হওয়ায় অনেকেরই দুশ্চিন্তার শেষ নেই! ত্বকের তৈলাক্তভাব কমানোর জন্য তারা সর্বদা উদগ্রীব থাকেন। সবার ধারণা, তৈলাক্ত ত্বক মানেই ব্রণ, ফুসকুড়ি থেকে শুরু করে ত্বক আরও কালচে হয়ে যাওয়া। অনেকে এজন্য হিনমন্যতায়ও ভোগেন।

তবে তৈলাক্ত ত্বক মানেই যে মন্দ, তা কিন্তু নয়। বরং আপন ভাগ্যবান যে তৈলাক্ত ত্বক পেয়েছেন। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো, ত্বক সবসময় আঁঠালো বা চিটচিকে হয়ে যাওয়া। আবার তৈলাক্ত ত্বকে বেশি ব্রণও হয়ে থাকে।

>> তৈলাক্ত ত্বক হলে ময়েশ্চরাইজিং ক্রিম কিনতে হবে না। ত্বকের ছিদ্র থেকে বের হওয়া সিবাম, মুখের ত্বককে আর্দ্র রাখার কারণে ত্বক শুষ্ক হতে দেয় না।

>> ত্বক থেকে যে তেল বের হয়, তাতে ভিটামিন-ই থাকে। যা প্রাকৃতিক সানস্ক্রিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ভিটামিন-ই এর কারণে ত্বক সূর্যের আলো, বায়ুদূষণ এবং ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা পায়।

>> গবেষকদের মতে, তৈলাক্ত ত্বকে খুব সহজে রিঙ্কেলস পড়ে না। এজন্য শোওয়ার আগে হালকা ময়েশ্চারাইজিং ক্রিম ত্বকে ব্যবহার করুন।

>> তৈলাক্ত ত্বক হলে অতিরিক্ত স্কিন কেয়ার প্রসাধনী ব্যবহারের প্রয়োজন পড়ে না। আর ব্যবহার করলেও সামান্য পরিমাণ হলেই যথেষ্ট।

>> শীতে তৈলাক্ত ত্বক ফাটার সম্ভাবনা কম থাকে অন্যদের তুলনায়।

সূত্র: বোল্ডস্কাই

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com