1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নালিতাবাড়ীতে কিশোরী প্রেমিকার সাথে ডেটিংয়ে গিয়ে ফেঁসে গেল কলেজ ছাত্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৭ম শ্রেণি পড়ুয়া কিশোরী বালিকার সাথে প্রেমে জড়িয়ে ডেটিংয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফেঁসে গেল নাইমুল (১৮) নামে এক কলেজ ছাত্র। মঙ্গলবার (১১ মে) গভীর রাতে উপজেলার সন্নাসীভিটা নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী কিশোরী ও পুলিশ জানায়, একই গ্রামের জনৈক আব্দুল হালিমের কলেজ পড়ুয়া ছেলে নাইম ঘোড়ার গাড়িয়াল এক দরিদ্র পিতার সপ্তম শ্রেণি পড়ুয়া বালিকার সাথে প্রেম করে। ঘটনাক্রমে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে গেলে প্রাপ্ত তথ্যমতে কিশোরীর চাচা তারেক ওঁৎ পেতে থাকে।
এদিকে পূর্বের কথামতো সোমবার দিবাগত গভীর রাতে কিশোরী প্রেমিক নাইমের সাথে দেখা করতে ওঠে সেহরীর রান্নার জন্য থাকার ঘর থেকে রান্না ঘরে যায়। রান্নাঘর থেকে বেরুনো মাত্রই প্রেমিক নাইম কিশোরীকে ঝাপটে ধরে অলিঙ্গন করে। একই সময়ে ওঁৎ পেতে থাকা চাচা তারেক ও বাড়ির অন্যরা নাইমকে ঝাপটে ধরে এবং রশি দিয়ে বেঁধে রাখে। পরে মঙ্গলবার ভোরে রাতেই নাইমের স্বজনেরা এসে তাকে ছাড়িয়ে নেয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে কিশোরীকে নিয়ে তার পিতা নালিতাবাড়ী থানায় এসে অভিযোগ দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রেমিক নাইমসহ তার বন্ধুদের নামে মামলা নেওয়া হচ্ছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com