1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে টিসিবিম পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। টিসিবি নিয়োজিত ডিলার মেসার্স সাইদা ট্রেডার্সের বিরুদ্ধে ওই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ মে) সকালে শ্রীবরদী এ.পি.পিআই স্কুল মাঠে টিসিবির পণ্য বিতরণ করা হয়। বিতরণের কিছুক্ষণ পরেই চিনি ও ডাল শেষ হয়। পরে শুধু মাত্র তৈল বিতরণ করা হয়।
টিসিবি পণ্য ক্রেতা আ: রশিদ, হারুনুর রশিদ, মৃনার কান্তি রায়, রুকুনদ্দিনসহ অনেকেই জানান, ৫০-৮০ জন ব্যক্তিরা চিনি ও ডাল পেয়েছে। পর থেকেই ডাল ও চিনি শেষ হয়ে যায়। আমরা প্যাকেজ অনুযায়ী কিছুই পায়নি। অনেক সময় থেকে লাইনে দাড়িয়ে থেকে চলে যাচ্ছি। বিতরণের অনুমতির আবেদনে পিক আপ গাড়িযোগে টিসিবি পণ্য বিক্রি করার কথা থাকলেও বিক্রি করা হচ্ছে অনুমোদন বিহীন ট্রলিগাড়ীতে। সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বিতরনের করার কথা থাকলেও মানা হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ লাইনে ক্রেতারা দাড়িয়ে রয়েছে। শুধু মাত্র তৈল বিক্রি হচ্ছে। এছাড়াও শিশু শ্রমিক দিয়ে পণ্য বিক্রি ও উঠানামা করানো হচ্ছে।
মেসার্স সাইদা ট্রেডার্সের মালিক মো: সৈয়দ জামানের কাছে টিসিবি পণ্য বিক্রিয় চালান দেখতে চাওয়ায় তিনি জানান চালান নেই। ইউএনও’র অফিসে চালানের কপি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ৬ কেজি চিনি, ৪শ কেজি ডাল ও ১৪শ লিটার তৈল চালান অনুযায়ী পেয়েছি, তাই ডাল ও চিনি আগেই শেষ হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com