1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ ‘বিলাপ’

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

বিনোদন ডেস্ক : মুক্তি প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রোডাকশন হাউজ কপ ক্রিয়েশন নির্মাণ করেছে ‘বিলাপ’ শিরোনামের একটি ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ার।

এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

‘বিলাপ’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে। এটি ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ। সেইসঙ্গে সে শরিফুল রাজের সাথে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন।

এখানে জাকিয়া বারী মম এবং রুনা খানকেও ব্যতিক্রমধর্মী দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আরও আছেন লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্তসহ একঝাঁক তারকা।

আসন্ন ঈদুল ফিতরে ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে।

তার আগে প্রকাশ পেয়েছে এর ট্রেলার, যা রীতিমত সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমগুলোতে। ২ মিনিট ৪২ সেকেন্ডের ঝলকে ‘বিলাপ’ দর্শকদের মধ্যে বেশ ভালোই আগ্রহ সৃষ্টি করেছে। ইউটিউবের বদৌলতে বাংলাদেশের পাশাপাশি কলকাতার দর্শকরাও ট্রেলারটির প্রশংসা করছেন।

ওয়েব সিরিজটি প্রসঙ্গে লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘ট্রেলার দর্শকদের কাছে এতটা সমাদৃত হবে তা ভাবিনি। পুরো টিম দর্শক প্রতিক্রিয়া দেখে খুবই এক্সাইটেড। আমার ধারণা পুরো সিরিজের ৫টি খণ্ডই দর্শকদের একটি ভিন্ন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং ঈদ বিনোদনে একটি ভিন্নমাত্রা যোগ করবে।’

ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ এবং সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষক খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোন ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের। এভাবে এগিয়ে যাবে গল্প।’

ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেন্স, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com