1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বান্দরবানে ত্রিশ হাজার টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর পাকা ঘর পেয়েছে ভূমিহীনেরা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

এন এ জাকির, বান্দরবান : প্রধান মন্ত্রীর বিশেষ উপহার বিনা খরচে ভুমিহীনদের বাড়ি তৈরী করে দেয়ার কথা থাকলেও বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে ভূমিহীনদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জেলার সদর উপজেলাধীন সুয়ালক ইউনিয়নের আমতলী মার্মা পাড়া, আমতলী তঞ্চঙ্গ্যা ও গণেশ পাড়ার ভূমিহীন ২০ পরিবারের কাছ থেকে পরিবার প্রতি ৩০ হাজার করে টাকা নিয়েছে স্থানীয় মেম্বার শৈক্যহ্লা মার্মা।

সরেজমিনে গিয়ে জানা গেছে, সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী মার্মা পাড়া, আমতলী তঞ্চঙ্গ্যা ও গণেশ পাড়ার ভূমিহীন ২০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প বাস্তবায়ন করা হয়। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অতিরিক্ত টাকা লাগবে বলে প্রতিটি ভূমিহীন পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা করে আদায় করা হয়।

অভিযোগকারীরা জানান, চেয়ারম্যান নির্দেশ প্রদান করেছে বলে মেম্বার শৈক্যহ্লা মার্মা আমাদের প্রত্যেকের কাছ থেকে ৩০ হাজার টাকা করে নেয়। মেম্বার আমাদের বলেন- সরকার প্রদত্ত টাকা দিয়ে ঘর মজবুত হবে না, তাই ঘর মজবুত করে দেয়ার জন্য এই টাকা নেয়া হচ্ছে।

অভিযোগকারীরা আরও জানান, ঘর কোন মজবুত হয় নাই, একটু বৃষ্টি হলেই উপর থেকে ঘরের ভিতর পানি ডুকে যায়।
এই অভিযোগের সত্যতা জানতে ৫নং ওয়ার্ড মেম্বার শৈক্যহ্লা মার্মার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভূমিহীনদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে এটা সত্য। তবে এই টাকা ভূমিহীনদের গৃহ নির্মাণ কাজে ব্যয় করা হয়েছে বলে তিনি দাবী করেন। তিনি আরও জানান, প্রাপ্ত সরকারি বরাদ্দকৃত টাকা দিয়ে পাহাড়ি অঞ্চলে পাকা গৃহ নির্মাণ সম্ভব নয়। তাই ভূমিহীনদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় সাপেক্ষে বরাদ্দকৃত গৃহ গুলো মজবুত করে দেয়া হয়।

এ বিষয়ে সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, টাকা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর বরাদ্দ পাওয়ার পর আমি এলাকার মেম্বারদেরকে দায়িত্ব দিয়েছি ঘর নির্মাণ করে দেয়ার জন্য। উপকারভোগীরা কেউ অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে অভিযোগ করে নাই আমার কাছে।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ জানান, ভূমিহীনদের জন্য বিনামূল্যে বাড়ি এটি প্রধানমন্ত্রীর উপহার। এই বাড়ি তৈরী করে দেয়ার নামে টাকা নেয়ার প্রশ্নই আসে না। যদি কেউ নিয়ে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com