1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কলাপাড়ায় ২ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ বন্ধ: জনদুর্ভোগ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কাজ শুরু করার পর সংশ্লিষ্ট ঠিকাদার রাস্তার মাঝখানের মাটির বেড কেটে দু’পাশে ফেলে রেখে ঠিকাদার লাপাত্তা। ফলে কলাপাড়ার ধানখালী ইউনিয়নে লোন্দা গ্রামে একটি সড়ক পাকাকরণ কাজ বন্ধ থাকায় জনসাধারণের দুর্ভোগ চরমে উঠেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপতরের দু’মাস পর্যন্ত কাজ বন্ধ থাকায় কৃষক ও সাধারণ মানুষের খুব ভোগান্তি হচ্ছে। লোন্দা গ্রামে মাটির কাঁচা রাস্তা পাকাকরণ করার জন্য দু’মাস আগে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। অথচ এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন শত শত মানুষকে নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য সদরের সাথে যাতায়াত করতে হয়। ওই রাস্তা দিয়ে প্রতিদিন গড়ে এক হাজার লোক দু’টি তাপ বিদ্যুৎ কেন্দ্র যাতায়াত করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুধু ঠিকাদার রাস্তার মাঝখানের মাটি কেটে দু’পাশে ফেলে রেখেছে। কয়েক মাস ধরে অনাবৃষ্টি থাকায় কৃষক ও সাধারণ মানুষের কোনো চলাচল কোনো সমস্যা হয়নি। পায়ে হেঁটে ও গাড়িতে চলাচল করতে পারছে এখন। গত তিন-চার ধরে বৃষ্টিতে এখন পানি জমে ছোট পুকুরের মত হয়ে রাস্তা পানিতে একাকার হয়ে গেছে। কোনো কোনো জায়গায় কোমর সমান আবার কোন জায়গা হ্াঁটু সমান পানি জমা হয়ে থাকছে সড়কটিতে। রাস্তাটি নির্মাণ কাজ না করায় এখন শতশত পরিবারের ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপতরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মাণে প্রায় দুই মাস আগে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। নতুন করে যে রাস্তাটি নির্মিত হচ্ছে তার ব্যয় ধরা হচ্ছে এক কোটি ৮৮ লাখ টাকা।
স্থানীয়রা এ প্রতিবেদককে বলেন, বিকল্প রাস্তা না থাকায় এটি আমাদের যাতায়াতের একমাত্র রাস্তা। আগে মাটির রাস্তা ছিল, আমরা কষ্টে যাতায়াত করছিলাম। কিন্তু উন্নয়নের নামে দীর্ঘকাল সেই রাস্তায় মাটি কেটে বালি না ফেলে এখন পানি জমে পুকুরের মত তৈরি হয়েছে। আমাদের হেঁটে চলাফেরাই এখন কষ্টসাধ্য।
লোন্দা গ্রামের মো: শহিদুল আলম জানান, এই এলাকা খুবই অবহেলিত। প্রতিদিন গড়ে এক হাজার লোক দু’টি তাপ বিদ্যুৎ কেন্দ্র যাতায়াত করে। প্রায় আড়াই মাস ধরে কাজটি পড়ে রয়েছে। বর্তমানে ৩-৪ ফুট পানি জমা হয়ে আছে। এলাকার লোকজনের চলাচল করতে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: শাহজাদা পারভেজ টিনু মৃধা সাংবাদিকদের বলেন, রাস্তাটি নিয়ে এলাকার জনগণ খুবই দুর্ভোগে আছে।
পটুয়াখালীর ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস দেলোয়ার হোসেন টের্ডাসের মালিক দেলেয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজনের বালি নিয়ে ঝামেলার কারনে কাজে বিলম্ব হয়েছে। ওই গ্রামের লোকজন বালির রেট বেশি চাচ্ছে। আমাকে অফিস থেকে যে রেট দেয়া তার চেয়ে অনেক বেশি দাম চাচ্ছে। তারপরও আমি বালি নেয়ার ব্যবস্থা করছি। বালির নেয়ার জন্য ড্রেজার বসানো হয়েছে।
কলাপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপতর এলজিইডির প্রকৌশলৗ মো: মোহর আলী জানান, ঠিকাদার কাজ করতে চায়। কিন্তু স্থানীয় লোকজন ঠিকাদারকে বালির পাইপ পর্যন্ত জমি দিয়ে নিতে দেয় না। তাহলে ঠিকাদার কিভাবে কাজ করবে?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com