1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার শ্রীবরদীতে ২৫ বস্তা সার জব্দ, দুই খুচরা ডিলারকে জরিমানা রামদা-চাপাতি নিয়ে আদালতে হাজিরা দিতে এসে আটক ১১ রাতের আঁধারে ভটভটিতে সার পাচার, ২৫ বস্তা জব্দ ও জরিমানা জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব শ্রীবরদীতে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ ক্যাম্পের খাবারে বিষক্রিয়া, ইনচার্জসহ ১০ পুলিশ সদস্য হাসপাতালে অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাথায় প্রভাবশালী নেতার হাত থাকায়’ আগেও অপরাধ করে পার পেয়ে যায় তুহিন

সেটে চা সরবরাহ করতেও রাজি সানি লিওন

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন। বিগ বস রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজে পা রাখেন। পরবর্তী সময়ে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের শক্ত অবস্থান গড়েছেন এই অভিনেত্রী।

এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সানি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বর্তমানে এই প্রজেক্টের মাঝামাঝিতে রয়েছি। চলতি বছরেই শুটিং শুরু হবে। আমি খুবই উচ্ছ্বসিত। এই সিনেমায় কোনো সোশ্যাল মেসেজ নেই। এটা ফিকশন। সাইকোলজিক্যাল থ্রিলার ঘারানার সিনেমা হবে এটি।

তিনি আরো বলেন, বলিউডে সালমান, আমির অথবা শাহরুখ খান ছাড়া কেউ বড় বাজেটের সিনেমা তৈরি করে না। বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই বাজেট মাথায় রাখতে হয়। যদি বাজেট ও গল্প আমার মন মতো হয় তাহলে কখনোই প্রযোজক অথবা পরিচালকের দোষ খুঁজব না। নিজেই এই তত্ত্বটি পরীক্ষা করে দেখতে চাই।

স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে অর্থের বিষয়টিও দেখভাল করবেন সানি লিওন। এই অভিনেত্রী বলেন, আসলে আমরা লাভ করতে চাইছি। আমাদের কোথায় যেতে হবে এবং কাকে কোন কাজে লাগাতে হবে তা আমরা জানি। আমার কোনো ইগো নেই। সিনেমার সেটে যদি কাউকে চা সরবরাহ করতে হয় তাও করব। আমার কাছে সবাই সমান যতক্ষণ কেউ নিজেকে খারাপ প্রমাণ না করে। প্রোডাকশন ও শুটিংয়ের বিষয়টি আমি বেশ উপভোগ করি।

প্রযোজনার পাশাপাশি একাধিক সিনেমাতেও অভিনয় করছেন সানি। এ প্রসঙ্গে তিনি বলেন, একটি অ্যাকশন সিনেমা, একটি ড্রামা এবং একটি সামাজিক সিনেমার গল্প নিয়ে কাজ করছি। সুতরাং আমার সিনেমা ও ওয়েবসিরিজে ভিন্নতা থাকছে, যা আপনাকে ভিন্ন জগতে নিয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com