1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিয়ে বন্ধ করে মানুষের পাশে অভিনেত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী বৈশালী ঠাক্কর। গত মাসেই বাগদান সেরেছেন তিনি। ঠিক ছিল আগামী জুনে বিয়ে হবে তাদের। কিন্তু ভয়াবহ কোভিড পরিস্থিতির কারণে বিয়ে বন্ধু করে মানুষের পাশে দাঁড়ালেন ‘সসুরাল সিমার কা’ খ্যাত এই অভিনেত্রী।

বৈশালী বলেন—‘এই অবস্থায় দাঁড়িয়ে সেলিব্রেশনের কোনো ইচ্ছা নেই। আমার দেশের মানুষ মারা যাচ্ছে এই অবস্থায় কীভাবে বিয়ে করব?’

আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তিনি। তার ভাষায়—‘প্রতিদিনই দেখছি আমার কাছের মানুষ মারা যাচ্ছেন। এই অবস্থায় তাদের পাশে না থেকে ভারতের বাইরে চলে যাওয়াটা একেবারেই উচিত হবে না বলে মনে করছি।’

বিয়ের পর উগাণ্ডায় শিফট করার কথা ছিল বৈশালীর। তার হবু স্বামী অভিনন্দন সিং পেশায় ডাক্তার। বিয়ের প্ল্যান বাতিল করলেও এই মুহূর্তে ইন্দোরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ফুটপাতবাসীদের মুখে খাবার তুলে দিচ্ছে এই সংস্থাটি। প্রয়োজনে রক্ত, প্লাজমা, ওষুধেরও ব্যবস্থা করছে।

এই কঠিন সময়ে নিজের আনন্দের কথা না ভেবে মানুষের পাশে দাঁড়িয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বৈশালী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com