1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিচ্ছেদের চার বছর পর একসঙ্গে আসছেন তাহসান-মিথিলা

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

বিনোদন ডেস্ক : ভালোবেসে সংসার পেতেছিলেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তাদের আছে এক সন্তান৷ ২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন দুজনে।

তারপর আর তাদের একসাথে কাজ করতে দেখা যায়নি৷ অবশেষে চার বছর পর জুটি বাঁধছেন তাহসান-মিথিলা।

দেশীয় একটি ই-কমার্স মার্কেটপ্লেসের ফেসবুক প্ল্যাটফর্মে এক লাইভ অধিবেশনে অতিথি হিসেবে অংশ নেবেন সাবেক এই তারকা দম্পতি।

শনিবার (১৫ মে) রাত ৯টায় এই লাইভ অধিবেশনটি সম্প্রচার হবে। উপস্থাপক ও স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব এই লাইভ অধিবেশনটি সঞ্চালনা করবেন।

এর আগে বুধবার (১২ মে) রাতে একটি ‘সারপ্রাইজ’ দেওয়ার ফেসবুক স্ট্যাটাস দেন তাহসান। এর কিছু সময় পরেই ‘সারপ্রাইজ এর অপেক্ষায়’ রয়েছেন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন মিথিলা। একসঙ্গে দুজনের এ পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছিলো।

কী হতে যাচ্ছে, এমনই যখন কানাঘুষা চলছি নেটিজেনদের মাঝে তখনই বিষয়টি খোলাসা হলো।

জানা গেছে, তাহসান ও মিথিলা ও-ই ই-কমার্স মার্কেটপ্লেসেরব ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com