1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি এই সংঘাত শুরুর জন্য গাজার শাসক গোষ্ঠী হামাসকে দায়ী করেছেন।

শনিবার নেতানিয়াহু বলেছেন, ‘যে দলটি এই সংঘাত শুরুর জন্য দায়ী, তাতে আমরা নেই, এটা তারাই যারা আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমরা এখনও অভিযানের মাঝখানে আছি, এটি এখনও শেষ হয়নি এবং যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে।’

টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের পেছনে লুকিয়ে যারা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে সেই হামাসের মতো যাতে না হয় সেজন্য আমরা সবকিছু করছি। যতদূর সম্ভব বেসামরিক নাগরিকদের ক্ষতি না করে সরাসরি সন্ত্রাসীদের ওপর হামলা চালাতে আমরা সবকিছু করছি।’

রোববার ভোরে গাজায় হামাস প্রধানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে তেল আবিবের বাঁধগুলোতে রকেট হামলা চালিয়েছে হামাস।

গত সোমবার থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সাত দিন ধরে চলা এই লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com