1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘ভাবতে পারিনি ঈদেও মাকে ছাড়া থাকব’

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ মে, ২০২১

বিনোদন ডেস্ক : শোবিজ তারকারা সারা বছরই ব্যস্ত থাকেন। এই ব্যস্ততার মধ্যেও ঈদকে ঘিরে তাদের নানা পরিকল্পনা থাকে। কিন্তু করোনা মহামারির কারণে এবার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও স্বাভাবিকভাবে কোনো কিছু করতে পারছেন না।

ঈদ উপলক্ষে কেটাকাটা ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেয়। তারকারাও বিষয়টি উপভোগ করেন। ঢাকাই সিনেমার অভিনেত্রী ইয়ামিন হক ববিও এর ব্যতিক্রম নন। কিন্তু করোনাকালীন মানুষের কষ্টের কথা ভেবে এবারের ঈদে নিজে কেনাকাটা করেননি এই চিত্রনায়িকা। দুস্থদের সাহায্য করেছেন।

ববি বলেন, ‘করোনার মধ্যে ঈদ। তারপরও ঈদ একটা আনন্দের বিষয়। ঈদের সময় আব্বা সবসময় অনেক কিছু দান করতেন। বিশেষ করে এতিমখানায় দান করতেন। এবার ঈদে এতিমখানায়, পথ শিশুদের দান করেছি। নগদ টাকা বেশি দিয়েছি। কিছু ড্রেসও দিয়েছি। জামালপুরে (গ্রামের বাড়ি) যা দেওয়ার দিয়েছি। নিজের কেনাকাটা করিনি। এবারে যা অবস্থা তাতে সুস্থ থাকাটাই বড় বিষয়। আমি কিনিনি, তবে অনেকগুলো গিফট পেয়েছি।’

করোনা পরিস্থিতে দেশে একা ঈদ করতে হয়েছে ববিকে। এই নায়িকা বলেন, ‘দেড় বছর হয়ে গেলো আমার একা কাটছে। দেশে আমি একা। মা করোনার কারণে দেশে আসতে পারছেন না। ভাবতেও পারিনি ঈদেও মাকে ছাড়া থাকব। মা অস্ট্রেলিয়া আমার বোনের ওখানে আটকে আছেন। ঈদের দিন বাসাতেই সময় কেটেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com