1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইসরাইলি অস্ত্র জাহাজে তুলতে অস্বীকৃতি জানালো ইতালির বন্দরকর্মীরা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের অস্ত্র ও বিস্ফোরক জানার পর তা জাহাজে তুলতে অস্বীকৃতি জানিয়েছে ইতালির লিভোর্নো বন্দরের কর্মীরা। কর্মীরা আবিষ্কার করেন যে, অস্ত্রবোঝাই এই জাহাজটি ইসরাইলের আশদদ বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এরপরই তারা আর এতে অস্ত্র তুলবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে বন্দরটিতে শ্রমিকদের সংগঠন ইউএসবি বলেছে, লিভোর্নো বন্দর ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞের সহযোগি হবে না।

ওই জাহাজটিতে ছিল ব্যাপক পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। শ্রমিকদের ধারণা, এই অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনিদের হত্যা করা হবে। যদিও জাহাজটি ইতালির অন্য আরেকটি বন্দর নেপলসের দিকে যাত্রা করে। সেখানে শ্রমিকরা স্বাভাবিকভাবেই জাহাজে সব কিছু তুলে দেন।

তবে শ্রমিকদের সংগঠনগুলো যাতে নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ইসরাইলের অস্ত্র ও বিস্ফোরক লোডে কাজ না করার সিদ্ধান্ত নিতে পারে এমন চেষ্টা চলছে। গত কয়েকদিনে ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে আন্দোলন হয়েছে ইতালির বেশ কয়েকটি শহরে। ইসরাইলি হামলায় নিহত হয়েছেন প্রায় ১৮০ ফিলিস্তিনি। আহত হয়েছেন সহস্রাধিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com