1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

ঘূর্ণিঝড় ‘তাউকতে’ প্রাণ গেছে ১৭ জনের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড় ‘তাউকতে’ আঘাত হেনেছে ভারতের কর্নাটক উপকূলে। ঝড়ের তাণ্ডবে দেশটিতে এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৮ মে) সকালে ভারতের গণ‌্যমাধ‌্যমে জানানো হয়, দুদিন ধরে তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় তাউকত ধীরে ধীরে দুর্বল হচ্ছে। গতকাল রাতে গুজরাটের ৬০ কিলোমিটার দূরে দিউতে স্থলভাগে আছড়ে পড়ে এটি। তবে ঝড়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭ জন। এরমধ‌্যে গোয়াতে ২, কেরলে ২, কর্ণাটকে ৪, মহারাষ্ট্রে ৬ ও গুজরাটেত ৩ জন রয়েছেন।

এছাড়া, ঘূর্ণিঝড়ের কারণে মুম্বই উপকূলের কাছে ডুবে গেছে একটি নৌযান। ‘পি ৩০৫’ নামের ওই বার্জে ২৭৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৪৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ১২৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com