1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

অবশেষে স্বস্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : নিজের জন্মভূমিতে ফিরতে পারছিলেন না। কি একটা অস্বস্তিতে দিন কাটছিল আইপিএলে অংশ নেয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার-স্টাফদের! অস্ট্রেলিয়া সরকারের কঠোর নিষেধাজ্ঞার কারণে আইপিএল স্থগিত হওয়ার পর দেশে না ফিরে মালদ্বীপে আশ্রয় নিতে হয় স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সদের।

অবশেষে বুক ভরে শ্বাস নিতে পারছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার-স্টাফরা। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় একটি চার্টার ফ্লাইটে করে সিডনিতে পা রেখেছে ক্রিকেটার-কোচ, স্টাফ, টিভি ধারাভাষ্যকারদের ৩৮ জনের বহর।

ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে যে কোনো ঝুঁকি এড়াতে সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়ান সরকার। এমনকি ভারত থেকে কেউ অস্ট্রেলিয়ায় ঢুকলে জেলে পাঠানো হবে, এমন হুমকিও দেয়া হয়।

দুদিন আগেই কঠোর সেই নিষেধাজ্ঞা তু্লে নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তাই নিজের দেশে ফিরতে পেরেছেন স্মিথ-ওয়ার্নাররা। তবে দেশে ফেরার স্বস্তি মিললেও কোয়ারেন্টাইন আইনে ছাড় পাবেন না তারা।

সিডনির হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারত থেকে আসা সবারই। সেখান থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট পেলে তবেই দুই সপ্তাহ পর বের হতে পারবেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com