1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অনলাইনে টিকিট কালোবাজারি হয়, এভাবে বলার সুযোগ কম: রেলমন্ত্রী নেত্রকোণায় ভূমি অধিগ্রহণ শাখা পরিদর্শন, স্বচ্ছতায় জোর শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন ডিসি পল্টনের পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্রশিবিরের পোস্টারিং জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ যৌন হয়রানির মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে ভূমিকা রেখেছেন

কলাপাড়ায় খালে পঁচা মাছের দূর্গন্ধে অতীষ্ঠ এলাকাবাসী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুযাখালী) : কলাপাড়ার সরকারী খালে লিজ নিয়ে চাষকরা বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ মরে পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাতাসে পঁচা মাছের দূর্গন্ধে অতীষ্ঠ এলাকাবাসী এবং পথচারীরা। নাক চেপে অতিকষ্টে পথে চলতে দেখা গেছে পথচারীদের। শুক্রবার ঈদের দিন থেকে নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মাস্টারবাড়ি নামক স্টেশন সংলগ্ন গোলমইয়ার খালে দুইদিন যাবত ব্যক্তি মালিকানায় চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে পঁচে দূর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয় দোকানদার নজরুল খা এ প্রতিবেদককে বলেন, দুই দিন যাবত পঁচা মাছের দূর্গন্ধে অতীষ্ঠ হয়ে গেছি। কাস্টমার দোকানে বসতে চায় না। নাকে কাপর চেপে অতিকষ্টে থাকতে হচ্ছে আমাদের।
একই অভিযোগ করেন ওই বাজারের ব্যবসায়ী কমল এবং শুসান্ত মৃধা। পার্শবর্তী গ্রামের সামসু গাজী বলেন, রোজ এখান থেকে চলাচল করি। দুই দিন পর্যন্ত দূর্গন্ধে অতীষ্ঠ হয়ে গেছি। নাকে কাপড় দিয়ে চলতে হচ্ছে। খালের পাড়ে বসবাসকারী পরিবারগুলোও একই অভিযোগ করেছেন। সকলেই বলছেন, পঁচা মাছের দূর্গন্ধে আমাদে অসুস্থ হওয়ার আশংকা দেখা দিয়েছে। তাই তারা এই দূরাবস্থা থেকে মুক্তি চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করি।
পায়রা মৎস্য চাষ সমবায় সমিতি লি: এর অন্যতম সদস্য সমির কর্মকার গণমাধ্যমকে বলেন, নীলগঞ্জ ইউনিয়নের গোল মইয়ারখালে আমাদের সমিতির নামে এ ঘেরটি রয়েছে। ডিসি অফিস হতে সমিতির নামে ডিসিআর নিয়ে আমরা দীর্ঘদিন ধরে এখানে মৎস্য চাষ করে আসছি। কেউ শত্রুতাবসত লোনা পানি ঢুকিয়ে দিয়ে ব্যাপক পরিমাণ মাছ মেরে ফেলেছে। পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য আমরা যতদূর সম্ভব বড়বড় মাছগুলো সরিয়ে নেয়ার ব্যবস্থা করছি। এখনও অনেক ছোট আকারের মরা মাছ রয়েছে, যা আমরা এখনও সরাতে পারিনি।
নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ বলেন, মাছগুলো কেনো-কি কারনে মারা যাচ্ছে জানি না। তবে পঁচা মাছগুলো দ্রুত অপসারণ করা হচ্ছে বলে তিনি জানান।
কলাপাড়া উপজেলা মৎস কর্মকর্তা অপু সাহার মুঠো ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার সাথে কথা বলা যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানকে ব্যবস্থা নেয়ার জন্য দ্রুত নির্দেশ প্রদান করবেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com