
মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : মুক্তি পেল খুলনার মেয়ে নীলিমার `আয়সো আয়সোগো খুলনায়’। নিজের লেখা গানের মডেল হয়ে নিজেই কাজ করেছেন নীলিমা। মিউজিক ডিরেক্টর ছিলেন আহমেদ সজিব এবং পরিচালনা করেছেন নীলিমা নূপুর, আরফান শাহ বাবু ও এস কে সরকার। ভয়েজ দিয়েছেন স্পর্শ শিপলু এবং এবং ক্যামেরায় ছিলেন এম এ সুবহান।
খুলনাতেই গানটির শুটিং শেষ করেছেন ঈদের আগে এ গানটির মধ্যে তুলে ধরা হয়েছে পুরো খুলনার ঐতিহ্যকে গানটির গল্প ও ভাবনা আগেই করে রেখেছিলেন নীলিমা এ গানটিতে সুরও করেছেন তিনি নিজেই।
গানটি প্রসঙ্গে নীলিমা বলেন, সর্বপথম দর্শকদের জন্য ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক। আমার বিস্বাস কাজটি দেখে আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমাদের কাজের সার্থকতা বাড়বে।
কাজ করতে গিয়ে কেমন মনে হল জানতে চাওয়ায় প্রশংসায় ভাসিয়ে দিলেন নীলিমা। বল্লেন, আমার সাথে যারা গানটিতে কাজ করেছেন সবাই অনেক কষ্ট করেছেন। সবাই অনেক ভালো ছিলেন বেশ কয়েকদিন লেগেছে এ গানটির কাজ শেষ করতে। এই গরমে বিভিন্ন জায়গায় গিয়ে কাজটি শেষ করতে হয়েছে। যারা গানটিকে ভালবেসে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা। তারা যদি এই কষ্ট গুলো না করতেন তাহলে হয়তো কাজটি এত ভালো হত না।
আর দর্শকদের বলব, আপনারা অবশ্যই গানটি বেশি বেশি প্রচার করবেন এবং খুলনার প্রত্যেকটা প্রতিষ্ঠানে এ গানটি রাখবেন আশা করছি। আরও ভালো ভালো গান রেকর্ড করা আছে। খুব শিগরই ভিডিওর কাজ শুরু করব ইনশাল্লাহ। আর আমি ধন্যবাদ দিতে চাই জি এম মাল্টি মিডিয়া গাজী মিজান এবং এম এ সুবহান ভাইকে।