1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিয়ে করলেন গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডে

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

বিনোদন ডেস্ক : মার্কিন গায়িকা অ্যারিয়ানা গ্র্যান্ডে। তার রিয়েল এস্টেট এজেন্ট ডাল্টন গোমেজকে বিয়ে করেছেন তিনি।

গত ডিসেম্বরে বাগদান সারেন তারা। রোববার (১৬ মে) ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ে করেছেন অ্যারিয়ানা ও ডাল্টন। বিয়েতে মাত্র ২০ জন অতিথি উপস্থিত ছিল। অ্যারিয়ানার লস অ্যাঞ্জেলেসের মন্টেসিটোর বাড়িতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পিপল ম্যাগাজিন এই তথ্য জানিয়েছে।

একটি সূত্র বলেন, ‘উপস্থিত সবাই অনেক আনন্দে ছিলেন। এই দম্পতি ও তাদের পরিবাররা অনেক খুশি। আরিয়ানা ও ডাল্টন দু’জনই মন্টেসিটো পছন্দ করেন। তারা এখানে অনেক সময় একসঙ্গে কাটিয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই তারা অ্যারিয়ানার ঐতিহ্যবাহী এই বাড়িতে বিয়ে করেছেন।’

‘স্টাক উইথ ইউ’ প্রথমবার অ্যারিয়ানা ও ডাল্টনকে একসঙ্গে দেখা গেছে। চ্যারিটির জন্য গাওয়া গানটি করোনাভাইরাসের কারণে লকডাউনের সময় জাস্টিন বিবারের সঙ্গে রেকর্ড করেন এই গায়িকা। চলতি মাসের শুরুতে এটি মুক্তি পায়। গানের কথায় অ্যারিয়ানা ও ডাল্টনের লকডাউনে কাটানো সময়গুলো তুলে ধরা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com