1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লোভনীয় প্রস্তাব ফেরালেন সাই পল্লবী

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ মে, ২০২১

বিনোদন ডেস্ক : ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। ২৯ বছর বয়েসী এই অভিনেত্রী এখন দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী। ন‌্যাচারাল অভিনয়ে তার দারুণ খ‌্যাতি রয়েছে।

২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সাই পল্লবী। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন। ক‌্যারিয়ার দীর্ঘ না হলেও খুব বেছে বেছে কাজ করেন সাই পল্লবী। এবার মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেয়েও তা ফেরালেন এই অভিনেত্রী।

টলিউড ডটনেটকে সাই পল্লবীর ঘনিষ্ঠ একজন বলেন—‘কয়েক দিন আগে প্রখ‌্যাত একজন প্রযোজক নতুন একটি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন‌্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন। এতে কাজের জন‌্য মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার কথা জানান। কিন্তু চরিত্র পছন্দ হয়নি সাই পল্লবীর। আর এজন‌্য মোটা অঙ্কের পারিশ্রমিকের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। সাই পল্লবী তার টিমকে জানিয়েছেন, যদি সলিড চরিত্র হয় তবেই যেন তারা কাজ নিয়ে আসেন।’

এর আগে অনেক প্রসাধনী পণ‌্যের বিজ্ঞাপনে মডেল হওয়ার প্রস্তাব পেয়েছেন সাই পল্লবী। বিনিময়ে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে চাইলেও তা গ্রহণ করেননি তিনি। সাই পল্লবী বলেন—‘আমি কমার্শিয়াল বিজ্ঞাপন করতে চাই না। সত‌্যিকারের চ‌্যারিটি করতে চাই। পারিশ্রমিক ছাড়া আমি অসংখ‌্য চ‌্যারিটি করেছি, এ কথা অনেকেই জানেন।’

সাই পল্লবী অভিনীত প্রেক্ষাগৃহে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com