1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নকলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইসলামি দাখিল মাদ্রাসার আয়োজনে মাদরাসা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সহকারী সুপার মাওলানা মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রূপমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোশারফ হোসাইন, রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নীপা, ফুলেছা বেগম; সহকারী মৌলভী রেজাউল করিম, ফজলুল করিম, কাজিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন প্রমুখ।
‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ এ বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে দুটি গ্রুপে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিষয়ের পক্ষে আয়েশা সিদ্দিকার নেতৃত্বে শারমিন আক্তার ও জান্নাতুল ফেরদাউস এবং বিষয়ের বিপক্ষে মারজিয়া আক্তার মিনার নেতৃত্বে রত্না আফরিন ও মরিয়ম আক্তার নিজ নিজ দলের পক্ষে যুক্তি উপস্থাপনসহ ও প্রশ্নোত্তরে যুক্তি খন্ডন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com