1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

এমবাপে-ইকার্দির গোলে পিএসজি চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বুধবার দিবাগত রাতে ফাইনালে এএস মোনাকোকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। এমন জয়ে দুই অর্ধে দুটি গোল করেছেন মাউরো ইকার্দি ও কালিয়ান এমবাপে।

ফাইনালে মোনাকোর বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি পিএসজি। ম্যাচের ১৯ মিনিটে এমবাপের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইকার্দি। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর ৮১ মিনিটে অপর গোলটি হয়। এ সময় অ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন এমবাপে। অবশ্য এই গোলের আগে আরও একটি সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। তার নেওয়া বুদ্ধিদীপ্ত শট ক্রসবারে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ফ্রেঞ্চ কাপের রেকর্ড ১৪তম শিরোপা ঘরে তোলে পিএসজি। শিরোপা অক্ষুন্ন রাখে।

অন্যদিকে সবশেষ ১৯৯১ সালে শিরোপা জেতা মোনাকো আরও একবার ব্যর্থ হল। এর আগে ২০১০ সালে তারা ফাইনাল খেলেছিল। সেখানেও তাদের প্রতিপক্ষ ছিল এই পিএসজি। সেবারও তারা হেরে রানার্স-আপ হয়েছিল। এবারও তাই হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com