1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

‘আমাদের হারানোর কিছু নেই তবে বাংলাদেশকে হারাতে এসেছি’

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বাংলাদেশকে এগিয়ে রাখলেন শ্রীলঙ্কার পেসার ইসরু উদানা। নিজেদের দলকে তরুণ এবং অনভিজ্ঞ বলতেও দ্বিধা করেননি এ বাঁহাতি পেসার। সাফ জানিয়ে রাখলেন, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের হারানোর কিছু নেই। তবে পাওয়ার আছে অনেক কিছু।

ওয়ানডে সিরিজ জিতে বাড়ি ফিরতে চান অভিজ্ঞ এ পেসার। বৃহস্পতিবার (২০ মে) মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন শেষে উদানা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার আছেন। বিপরীতে আমরা তরুণ দল নিয়ে এসেছি। কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। কারণ, বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপদজনক।’

রোববার (২৩ মে) দুই দলের প্রথম ওয়ানডে মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশে এসে প্রস্তুতির খুব একটা সুযোগ পায়নি তারা। তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে দুদিন অনুশীলন করেছেন অতিথিরা। শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে খেলবে অনুশীলন ম্যাচ। এরপর এক সেশনে অনুশীলনের পর মূল মঞ্চে স্বাগতিকদের মুখোমুখি হবে সিংহের দল। বাংলাদেশের মাটিতে প্রস্তুতি না নিতে পারলেও নিজেদের প্রস্তুত দাবি করলেন উদানা।

‘ব্যাপরটা হল আমাদের এখন এই বায়ো বাবল বিষয়টার সঙ্গে অভ্যস্ত হতে হবে। সমানে যে পরিকল্পনাগুলো আসবে সেগুলো মেনে চলতে হবে। আমার মনে হয় আমরা খেলার জন্য প্রস্তুত হয়ে গেছি। কারণ, কলম্বোতে আমরা ৫-৬ দিনের অনুশীলন ক্যাম্প করেছি। এখানে দুটি সেশন পেয়েছি, তো আমরা তৈরি।’

বাঁহাতি পেসার বাংলাদেশে বিপিএলে খেলেছেন কয়েকবার। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য এনে দিতে চান জাতীয় দলকে। তার ভাষ্য, ‘আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোন ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আসলে প্রতি ম্যাচেই দায়িত্ব নিয়ে খেলতে হয়। আমি হয়তো অভিজ্ঞ। কিন্তু নির্দিষ্ট দিনে একজন তরুণ বোলার আমার চেয়ে ভালো করতে পারে। তাই আমাদের এক হয়ে খেলতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী এগুতে হবে। এটা খুব ভাল অভিজ্ঞতা ছিল। আমি প্রথমবার খেলেছি। বিশ্বের সেরা লিগ এটা। তাই আমার জন্য এটা বড় অভিজ্ঞতা ও সুযোগ ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com