1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নগ্ন ভিডিও ফাঁস নিয়ে যা বললেন রাধিকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ মে, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় কিংবা খোলামেলা ফটোশুটের কারণে প্রায়ই আলোচনায় আসেন। এক সাক্ষাৎকারে কয়েক বছর আগে ফাঁস ও ভাইরাল হওয়া তার নগ্ন ভিডিও নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

ভিডিওটি নিয়ে নেটিজেনদের একাংশের দাবি ছিল, ওই ভিডিওতে যে নারীকে দেখা গেছে তিনি অভিনেত্রী রাধিকা আপ্তে। এই অভিনেত্রীর ‘ক্লিন শেভেন’ সিনেমার একটি দৃশ্য এটি।

রাধিকা আপ্তে বলেন, ‘সুস্থ মস্তিষ্কের মানুষ ভালো করেই বুঝতে পারবেন ওই ভিডিওতে আমি ছিলাম না। আমি সেই সময় এটি নিয়ে প্রতিক্রিয়া দিইনি। এড়িয়ে গেছি।’

এই অভিনেত্রী জানান, সবাই ধরেই নিয়েছিলেন ভিডিওটি তার। এমনকি এই অভিনেত্রীর দেহরক্ষী এবং চালকও এটি দেখেছিল। তিনি বলেন, ‘আমাকে নিয়ে অনেক ট্রল হয়েছিল, যার প্রভাব আমার ওপর খুব খারাপভাবে পড়েছিল। চার দিন বাড়ি থেকে বের হতে পারিনি। মিডিয়া কী বলছিল সেই জন্য নয়, বের হতে পারিনি কারণ আমার চালক, দেহরক্ষী ততক্ষণে ওই ভিডিও দেখে ফেলেছিল।’

তবে পরবর্তী সময়ে লীনা যাদব পরিচালিত ‘পার্চড’ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করেন রাধিকা। এই অভিনেত্রীর ভাষায়, ‘এই রকম একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। বলিউডে সবসময় শরীরের গঠন পরিবর্তনের ব্যাপারে জোর দেওয়া হয়। কিন্তু আমি তা করতে চাইনি। নগ্ন দৃশ্যের বিতর্কের পর আমার মনে হয়েছিল, আর কিছুই লুকানোর নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com