
মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : সম্প্রতি সৈকত রেজার রচনা ও পরিচালনায় শর্ট ফিল্ম “বকুল মালা” শুটিং শেষ হয়েছে। গ্রামীণ প্রেক্ষাপটে শর্ট ফিল্ম টি নির্মাণ করা হয়েছে। ব্যায়বহুল ভাবে নির্মাণ করা হয়েছে শর্ট ফিল্মটি। উন্নত ক্যামেরা থেকে শুরু করে সবকিছুর মাঝেই রয়েছে শৈল্পিক ছোয়া।
শর্ট ফিল্ম এ একটি গান আছে যেখানে কণ্ঠ দিয়েছে এই সমায়ের জনপ্রিয় শিল্পী ইমরান। ইমরান এই গানের ব্যাপারে খুব আশাবাদী। দর্শক গানটি গ্রহণ করবে ভালো ভাবেই। শর্ট ফিল্ম এ অভিনয় করেছেন সুদর্শন হিরো হৃদয় খান ও সুশ্রী হিরোইন আসফিয়া অহি। দারুন এক কেমিস্ট্রি হয়েছে এই জুটিতে।
এখানে আরও অভিনয় করেছেন রাশেদা রাখি। প্রথমে শর্ট ফিল্ম এর গান রিলিজ হয়বে পরে শর্ট ফিল্ম রিলিজ দেওয়া হবে। গানটি রিলিজ হবে সিক্রেট এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। আগামী ২৩ মে গানটি রিলিজ হবে। শর্ট ফিল্ম এর প্রযোজনা প্রতিষ্ঠান সিক্রেট এন্টারটেইনমেন্ট। এই সিক্রেট এন্টারটেইনমেন্ট থেকে প্রচুর নাটক গান সিনেমা প্রযোজনা করা হয়। বেশ উন্নত মানের প্রডাকশন নির্মাণ করা হয় এই প্রডাকশন হাউস থেকে।