1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক

সুয়ারেজের গোলে শিরোপা অ্যাটলেটিকো মাদ্রিদের

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় শেষ দিনে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৮ ম্যাচ থেকে ৮৬ পয়েন্ট সংগ্রহ করে তারা শিরোপা জিতে নেয়। অন্যদিকে ৮৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় রিয়াল।

অবশ্য রিয়ালের সামনে সুযোগ ছিল শিরোপা জয়ের। সেক্ষেত্রে শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে জেতার পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদের হারতে হতো কিংবা ড্র করতে হতো। কিন্তু শেষ ম্যাচে অ্যাটলেটিকো ২-১ গোলে হারায় রিয়াল ভালাদোলিদকে। তাতে তারাই চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে শেষ ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়েও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় জিনেদিন জিদানের শিষ্যদের।

আগের ম্যাচের মতো শেষ ম্যাচেও শুরুতে পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। ভালাদোলিদ ১৮ মিনিটে গোল করে এগিয়ে যায়। এগিয়ে থাকে ৫৬ মিনিট পর্যন্ত। এরপর অ্যাটলেটিকোর অ্যাঞ্জেল কোরেরা গোল করে সমতা ফেরান। আর ৬৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে জয় নিশ্চিত হয় অ্যালেটিকোর। যেমনটা তিনি করেছিলেন আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com