1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

খোলা পিঠে রাইমা, ছবি ভাইরাল

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার পরিচিত মুখ রাইমা সেন। সৃজিত মুখার্জি, ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু করে অনেক নামি নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন।

করোনা মহামারির কারণে এখন সিনেমার শুটিং বন্ধ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে রীতিমতো ঝড় তুলেছেন রাইমা। খোলা পিঠে তার এই ছবি এখন ভাইরাল। ভক্তদের পাশাপাশি অনেক তারকা সহকর্মীর নজর কেড়েছে এই ছবি।

রাইমার এই ছবিটি একটি ফটোশুটের। এটি তুলেছেন প্রসিদ্ধ ফটোগ্রাফার তথাগত ঘোষ। সম্প্রতি সেটি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাইমা। এরপর থেকেই আলোচনায় এই ছবি। এতে দেখা যাচ্ছে, জিন্স পরা রাইমার ওপরের দিকে পিঠ খোলা, সামনে বুকের দিকে একটি টপস দিয়ে ঢেকে রেখেছেন।

রাইমার আরেক পরিচয় তিনি অভিনেত্রী ও রাজনীতিবিদ মুনমুন সেনের মেয়ে ও কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি। রাইমার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘চোখের বালি’, ‘অন্তরমহল’, ‘নিশিযাপন’, ‘খেলা’, ‘নৌকাডুবি, ‘বাইশে শ্রাবণ’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘দ্বিতীয় পুরুষ’ ইত্যাদি। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com