1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভেঙে গেল মাহির সংসার

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কয়েক বছর আগে বিয়ে করে সংসারী হন তিনি। তাদের সংসার ভাঙনের গুঞ্জন চলচ্চিত্র পাড়ায় বেশ কয়েকবার উঠেছে। এবার সত্যি সত্যি ভেঙে গেল এই তারকার বিয়ে।

শনিবার (২২ মে) দিবাগত রাত দেড়টার দিকে মাহি তার ফেসবুক পোস্টে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে জানান, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।

শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে মাহি লিখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’

ঠিক কী কারণে সংসার টিকলো না তা স্পষ্ট করে জানাননি মাহি। শুধু জানিয়েছেন, স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। এর বেশি কিছু জানাতে চান না।

এদিকে মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু শনিবার রাত দেড়টার দিকে তার ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন। ডিভোর্সের বিষয় জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

২০১৬ সালের ২৪ মে সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করে বিয়ে হয় তাদের। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় মাহি তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com