1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঝিনাইগাতীতে গণশৌচাগার ভেঙ্গে জায়গা দখল

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে গণশৌচাগার ভেঙ্গে জায়গা দখলের অভিযোগ উঠেছে পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এলাকাবাসী জানান, পাইকুড়া বাজারে আসা জনসাধারণ ও ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খাঁন হাট-বাজার ইজারার ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পাইকুড়া উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে মালিঝি নদীর পাশে মাটি ভরাট করে একটি গণশৌচাগার নির্মাণ করেন। কিন্তু গত ২১ মে শুক্রবার সকালে জায়গাটি বিদ্যালয়ের দাবী করে পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর নবীর নেতৃত্বে বহিরাগত লোকজন নিয়ে গণশৌচাগারটি ভেঙ্গে গুড়িয়ে সেখানে মাটি ভরাট করা হয়। এসময় ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ বাঁধা দিলেও তা উপেক্ষা করে মাটি ভরাট অব্যাহত রাখেন প্রধান শিক্ষক।
ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাছেন আলী, পাইকুড়া গ্রামের আমিনুল ইসলাম কালা খাঁন ও সোবহান আলীসহ অনেকে জানান, গণশৌচাগারের জায়গাটি মালিঝি নদীর। যা খাস জমি। এ গণশৌচাগারটি প্রধান শিক্ষক নূর নবী ব্যক্তিস্বার্থে ভেঙ্গে ফেলায় বাজারের ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণকে দুর্ভোগে ফেললেন।
এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খাঁন ও ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে মালিঝি নদীর তীরে সরকারের খাঁস জমিতে ইউনিয়ন পরিষদের টাকায় এটি নির্মাণ করা হয়েছিল। জনগণকে দূর্ভোগে ফেলে এটি ভেঙ্গে ফেলা উচিত হয়নি।
বর্তমান ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন জানান, বিষয়টি তিনি জানেন না।
পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর নবী জানান, এটি বিদ্যালয়ের জমি। বিদ্যালয়ের প্রয়োজনে আমি তা ভেঙ্গে মাটি ভরাট করছি। যা ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন সাহেব জানেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com