1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিবাহবিচ্ছেদের পরও অপুর সঙ্গে সময় কাটাতেন মাহি

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখনো আইনি প্রক্রিয়া শুরু হয়নি—রোববার (২৩ মে) এমনটাই জানান মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু। এদিকে সোমবার (২৪ মে) বিকালে মাহি দাবি করেন, দুই বছর আগেই তাদের ডিভোর্স হয়েছে।

এ বিষয়ে মাহি বলেন, ‘প্রায় দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু ব্যাপারটা দুই পরিবার ছাড়া কেউ জানত না। বিচ্ছেদের পরও গত দুই বছর আমরা দুজন বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরেছি, আড্ডা দিয়েছি। সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। এসব দেখে মানুষ আসল ঘটনা জানতে পারেনি।’

দুই বছর পর বিচ্ছেদের খবর জানানো প্রসঙ্গে মাহি বলেন, ‘আমার মনে হয়েছে বিষয়টি সবার জানা উচিত। অপুর জন্যই সেটা বেশি দরকার। কারণ, বিষয়টি পরিষ্কার না হলে সে তো এগোতে পারবে না। আমি অপুর পরিবারকে বেশি ভালোবাসি। তাই মানবিক কারণেই বিষয়টি পরিষ্কার করে দিলাম।’

২০১৬ সালের ২৫ মে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করেই তাদের বিয়ে হয়। মাহি বর্তমানে চাপাইনবাবগঞ্জে তার নানা বাড়িতে অবস্থান করছেন। বাবার বাড়ি ঈদ শেষ করে সেখানে গিয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com