1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রেমিকের ক‌্যামেরায় সাহসী প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বিবাহবিচ্ছেদের পর নিজেকে অনেক বদলে ফেলেছেন। গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, ফটোগ্রাফার তথাগতের সঙ্গে প্রেম করছেন তিনি।

এর আগে কথিত এই প্রেমিকের ক‌্যামেরায় ভিন্ন লুকে ধরা দেন প্রিয়াঙ্কা। এবার সাহসী লুকে ফ্রেমবন্দি হলেন এই অভিনেত্রী। তথাগতর তোলা অনেক ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। এবার তথাগত নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করলেন প্রেমিকার ছবি।

ছবিতে দেখা যায়—স্বল্প বসনে সৈকতে বসে আছেন প্রিয়াঙ্কা। তার শরীর ও পোশাকের রঙ মিলে একাকার হয়ে গেছে। উন্মুক্ত বক্ষ বিভাজিকায় সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী। তথাগত নিজেও এ ছবি দেখে ক্যাপশনে মুগ্ধতা প্রকাশ করেছেন। তার ভাষায়—‘ঠিক যেন কোনো এক সমুদ্রের গান, আমি শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন। মুক্তির জন্য বাজাও, আমার জন্য বাজাও আর যা প্রাণে ধরে সেই সমস্ত কিছুর জন্য বাজিয়ে যাও এই সুর।’

তথাগতর তোলা প্রিয়াঙ্কার এ ছবি প্রশংসা কুড়াচ্ছে

ভালোবেসে চিত্রনায়ক রাহুল ব্যানার্জির সঙ্গে সংসার বেঁধেছিলেন প্রিয়াঙ্কা সরকার। পুত্র সহজের জন্মের পরই তাদের দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদ হয় এই জুটির। শুধু তাই নয়, তাদের ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা আদালত পর্যন্ত পৌঁছায়। রাহুলের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই তথাগতর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেত্রী। যদিও এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com