1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

বিবাহিত জীবনে আপনি সুখী নন বুঝবেন যেভাবে

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১

লাইফ স্টাইল ডেস্ক : দাম্পত্য জীবনে টানাপোড়েন থাকবেই। বিশেষ করে সব দম্পতিদের মধ্যেই একটু-আধটু কলহ, মান-অভিমান থাকেই। তবে হিংসা, সন্দেহ এবং ক্ষোভের কারণে দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে।

তারপরও দুই পরিবার ও সমাজের মানুষের কথা ভেবে দু’জন মানুষ শত অশান্তি স্বত্ত্বেও মিলেমিশে সব ভুলে আবারও সংসার করে। অনেকেই দাম্পত্য কলহ এড়াতে নিজের মনেই সব অভিমান ও অভিযোগ পুষে রাখেন।

>> আপনার সঙ্গী কি সবসময় আপনাকে অন্য মানুষের সঙ্গে তুলনা করেন? কিংবা আপনি কি তার সঙ্গে কারও তুলনা করেন? কারো সঙ্গে তুলনা করার মানসিকতা খুবই খারাপ। প্রত্যেক মানুষই তার নিজের মতো করে ভিন্ন। সবারই ভিন্ন ব্যক্তিসত্ত্বা আছে।

>> সঙ্গীর সঙ্গে সময় কাটাতে যদি আপনার অস্বস্তি হয়; তাহলে বুঝবেন আপনাদের মধ্যে ভালোবাসা কমতে শুরু করেছে। একজন সময় কাটাতে চাইছেন কিন্তু অন্যজন সেই সময়টা দিতে চাইছেন না এমনটি হলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।

>> যৌনতা ছাড়া কোনো সম্পর্কই সম্পূর্ণ হয় না। যদি দেখেন প্রথম থেকেই দাম্পত্য জীবনে যৌনতায় ঘাটতি আছে; তাহলে বুঝবেন সেই সম্পর্ক বেশিদিন টেনে নেওয়া যাবে না।

>> আপনারা কি সবসময় ঝগড়া করেন? দু’জনের মধ্যকার বোঝাপোড়া ও মতের অমিল হলে ঝগড়া-বিবাদ চলতেই থাকবে। তাই একজন আরেকজনকে বুঝুন এবং সমস্যার সমাধান করুন। যদি তাতেও কাজ না হয় তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।

>> একই ছাদের তলায় থেকেও কেউ কারও সঙ্গে কথা বলছেন না কিংবা এড়িয়ে চলছেন- এমনটি হলে সেই সম্পর্ক টেনে নেওয়া কঠিন। এতে দূরত্ব বেড়ে যায়। এর চেয়ে নিজেদের মানসিক শান্তি কীভাবে বজায় রাখবেন; সে বিষয়ে সিদ্ধান্ত নিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com