1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঠোঁটকাটা নায়িকারা

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১

বিনোদন ডেস্ক : রুপালি জগত মানেই গ্ল্যামারে ভরপুর। প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে অনেক কিছুই করেন অভিনয়শিল্পীরা। বিশেষ করে অভিনেত্রীদের দিকে দর্শকের নজর একটু বেশিই থাকে। তাই পর্দায় নিজেদের আকর্ষণীয় করতে অনেক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও নিয়ে থাকেন তারা।

অনেক অভিনয়শিল্পী সার্জারির মাধ্যমে শরীরি সৌন্দর্য বর্ধিত করেছেন। অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির মতো ভারতীয় বাংলা সিনেমার একঝাঁক চিত্রনায়িকা ঠোঁট কেটে তাদের লুকে পরিবর্তন এনেছেন। যদিও তাদের অনেকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। এ নিয়ে বিতর্কও কম হয়নি। টলিউডের এসব ‘ঠোঁটকাটা’ অভিনেত্রীদের নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

নুসরাত জাহান: অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান এমনিতেই সুন্দরী। তবে তার সামান্য যে খুঁত ছিল তা ঢাকতেই কসমেটিক সার্জারি করান তিনি। নুসরাতের সব সিনেমায়ই তা স্পষ্ট। এতে তার লুক পুরোপুরি বদলে গিয়েছে। যদিও নেটিজেনদের দাবি—নুসরাতের আগের লুকটাই বেশি ভালো ছিল।

মিমি চক্রবর্তী: টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেই দর্শক হৃদয় জয় করে নেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। তার নিষ্পাপ চেহারা আলাদা প্রভাব ফেলে দর্শক মনে। তারপর আরো পারফেক্ট লুকের জন্য লিপ সার্জারি করান। বিরসা দাশগুপ্তর ‘ক্রিসক্রস’ সিনেমায় দর্শকরা প্রথম তা আবিষ্কার করেন।

শুভশ্রী গাঙ্গুলি: শুভশ্রী গাঙ্গুলির লিপ সার্জারি চোখে পড়ার মতো। তার ঠোঁট ছিল পাতলা, তাতেই মিষ্টি নায়িকা হিসেবে পরিচিত ছিলেন দর্শকমহলে। পরবর্তীতে তার ঠোঁটের শেপ বদলে ফেলেন। ‘পরিণীতা’ সিনেমায় প্রথম নজরে আসে তার এই লুক।

সায়ন্তিকা ব্যানার্জি: অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে সায়ন্তিকা ব্যানার্জির লুকের সঙ্গে বর্তমান সময়ের লুক মেলানো কঠিন। ফিটনেস ফ্রিক সায়ন্তিকার চেহারাতেও অনেক পরিবর্তন এসেছে। তবে লিপ সার্জারির ট্রেন্ডে গা ভাসিয়েছেন তিনিও। সার্জারি করে ঠোঁট মোট করিয়েছেন এই অভিনেত্রী।

ঋতাভরী চক্রবর্তী: ঋতাভরী চক্রবর্তীও লিপ সার্জারি করিয়েছেন। তবে তার লুকের পরিবর্তন খুব সামান্য হয়েছে। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমা দেখার সময় বিষয়টি সবার নজরে আসে। ললিতার চেহারা আর ঋতাভরীর চেহারার মধ্যে ফারাক লক্ষ্য করেন তার ভক্তরা।

পায়েল সরকার: পায়েল সরকারের লিপ সার্জারি ধরা ছোঁয়ার বাইরে। খুব খুঁটিনাটি বিশ্লেষণ না করলে তা বোঝা কঠিন। কারণ তার ঠোঁটের লাইন প্রথম থেকেই স্পষ্ট। ওয়েব সিরিজে ক্লোজ শটে তাকে দেখলে বিষয়টি ভক্তদের নজরে আসে।

ঐন্দ্রিলা সেন: অঙ্কুশ হাজরার প্রেমিকা ঐন্দ্রিলা সেনও ঠোঁট কেটেছেন। তার লিপ সার্জারি নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। তার ভক্তরাও অনেক প্রশ্ন করতেন। তাদের দুষ্টু ভোল বদলে ফেলায় অনেকেই দুঃখ প্রকাশ করেন। তবে সার্জারি খুব সামান্য বদল এনেছে তার লুকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com