1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ভোটার ছাড়া কেউ কেন্দ্রে যাবেন না: ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ভোটের দিন কেন্দ্রের আশপাশে থাকা যাবে না। একই সঙ্গে কেন্দ্রে আসার সময় ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীতে ভোট কেন্দ্রের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বেইলি রোডের সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘সাধারণ ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের সঙ্গে র‌্যাব, বিজিবিসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস‌্যকে মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’

ভোটারদের উদ্দেশ্যে শফিকুল ইসলাম বলেন, ‘ভোট কেন্দ্রের আশপাশে কোনো বহিরাগত থাকতে পারবে না। কেবল যারা ভোট দেবেন তাদেরই ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে। এজন্য ভোটররা আইডি সঙ্গে নিয়ে আসবেন। ভোট শেষে তারা বেরিয়ে যাবেন। কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়া যাবে না। একই সঙ্গে কেউ যেন ভোটের মাঠে সহিংসতা করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com