1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মাহির ডিভোর্স নিয়ে নতুন তথ্য

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মে, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিবাহবিচ্ছেদ এখন টক অব দ্য টাউন। বিষয়টি নিয়ে ধুম্রজাল তৈরি করেছেন এই দম্পতি। কখনো বলছেন ডিভোর্স হয়নি, কখনো বলছেন দুই বছর আগে হয়েছে। এবার মাহির সাবেক স্বামী অপু জানালেন, দুইদিন আগে তাদের ডিভোর্স হয়েছে।

এ প্রসঙ্গে অপু বলেন, ‘দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে, এই তথ্য কেন ছড়ানো হলো আমার জানা নাই। বিষয়টি নিয়ে আমি মাহির সঙ্গেও কথা বলেছি। সে বললো, এটা সে কাউকে বলেনি। চাইলে আপনারা মাহির সঙ্গে কথা বলতে পারেন। দুই দিন আগে আমাদের বিচ্ছেদ (স্বাক্ষর) হয়েছে।’

তবে এখনো পুরো বিষয়টি সমাধান হয়নি, দুই পরিবার আবারো বসবেন বলে জানান অপু। এদিকে সত্যতা জানতে একাধিকবার মাহিয়া মাহির মুঠোফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

২০১৬ সালের ২৫ মে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করেই তাদের বিয়ে হয়। এরপর শুটিং স্পটসহ নানা জায়গায় প্রাণবন্ত উপস্থিতি ছিল অপু ও মাহির। গত ২৫ মে তাদের পঞ্চম বিয়েবার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান, তারা আর একসঙ্গে থাকছেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com