1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

জাপা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হলেন নালিতাবাড়ীর মিঠু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ীর সন্তান ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু। গত বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ঘোষিত কমিটিতে তিনি জায়গা পান।
সোহেল রানা মিঠু ১৯৮৫ সালের পহেলা জানুয়ারি ছালেহাবাদ কৃষ্ণপট্টি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গত কয়েক বছর যাবত উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি গেল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন। এর আগে ২০১৬ সালে তিনি জাপা’র উপজেলার আহবায়ক কমিটি সদস্য সচিব মনোনীত হন। এরপর দলীয় কর্মকান্ডে সক্রীয়ভাবে অংশ নিলে জেলা কমিটি তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com