1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

যে চা খেলে ঘুম আসবে, মুখে মাখলে ত্বক উজ্জ্বল হবে

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মে, ২০২১

লাইফ স্টাইল ডেস্ক : ঘুম না আসার সমস্যা কমাতে অনেকেই ক্যামোমাইল চা খান। রাতে শুতে যাওয়ার আগে এই চা পান করলে স্নায়ুর আরাম হয়। দ্রুত ঘুম এসে যায়। কিন্তু এর বাইরে ক্যামোমাইল চায়ের আরো গুণ আছে। ত্বকের অনেকগুলি সমস্যার সমাধানও করতে পারে এই পানীয়। ত্বক কুঁচকে যাওয়া আটকাতে পারে, নমনীয় এবং উজ্জ্বল করতে পারে।

কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন এই চা?

প্রথমে জল ফুটিয়ে নিন। তাতে একটি টি-ব্যাগ ডুবিয়ে রাখুন ৪-৫ মিনিট। এইবার টি-ব্যাগটি তুলে নিন। চা ঠান্ডা হতে দিন। তারপরে আধ ঘণ্টা খানেক ফ্রিজে রেখে দিন। এই চা মুখে মাখিয়ে দিন। এক ঘণ্টা এই চা মুখে মাখিয়ে রাখার পর রাতে ঘুমাতে যাওয়ার আগে সাধারণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

এই চায়ে আলফা-বাইসেবোলোল নামক উপাদান থাকে। এটি ত্বককে নমনীয় করে। ত্বকের ভাঁজ কমিয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com