1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপি হয়ে সংসদে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী নাহিদের জোড়া আঘাত, পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের মেহেরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিভোর্সের পর মাহির অলস সময়

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মে, ২০২১

বিনোদন ডেস্ক : মাহি-অপুর ডিভোর্স এই সময়ের বাংলা চলচ্চিত্র-জগতের সবচেয়ে আলোচিত সংবাদ। এ নিয়ে মাহি ভক্তদের কৌতূহলের শেষ নেই। মাহি কোথায় আছেন, কী করছেন জানতে চান তারা।

মাহিয়া মাহি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ দাদার বাড়িতে আছেন। সেখানে ফুফাতো বোনসহ অন্যান্য কাজিনদের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানান এই নায়িকা।

মাহি ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন: ‘কোনো কাজ নাই ভাই, যাকে পাই তাই ধরে ধরে মেকআপ করে যাই।’ ভিডিওতে দেখা যায় মাহি ফুফাতো বোনকে মেকআপ করে দিচ্ছেন।

এদিকে মাহির ডিভোর্স নিয়ে এখনও ধুম্রজাল কাটেনি। অপু জানান, এখনো বিষয়টির সমাধান হয়নি। দুই পরিবার আবারো একসঙ্গে বসবেন।

উল্লেখ্য যে, বিবাহ বিচ্ছেদের কথা ছড়িয়ে পড়লে অপু বলেছিলেন ‘এখনও ডিভোর্স হয়নি। তবে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।’ এদিকে মাহি বলেছিলেন ‘বিচ্ছেদ দুই বছর আগে হয়েছে।’ এরপর সর্বশেষ অপু জানান, ‘ডিভোর্স হয়েছে।’

২০১৬ সালের ২৫ মে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়। গত ২৫ মে তাদের পঞ্চম বিয়েবার্ষিকীর আগ মুহূর্তে মাহি জানান- তারা আর একসঙ্গে থাকছেন না!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com